শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নানা দাবিতে থানা ঘেরাও কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযানের

শেষ আপডেট:

চোপড়া: চা বাগানের সমস্যা সহ আদিবাসী সেঙ্গেল অভিযানের বিভিন্ন দাবি নিয়ে শনিবার চোপড়া থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচি ঘিরে এদিন চোপড়া থানা চত্বরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। এদিন সেঙ্গেল অভিযানের উদ্যোগে সকাল থেকে কালাগছ জমায়েত করে। সেখান থেকে জাতীয় সড়ক ধরে শতাধিক মানুষ ঢোল বাজিয়ে তির ধনুক নিয়ে মিছিল করে থানা মাঠ চত্বরে পৌঁছোয়। হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতে একটি বাগানের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে সেঙ্গেল অভিযানের ব্লক কমিটির নেতৃত্বে আন্দোলন জারি রয়েছে। ওই বাগান টুকরো করে বিক্রির প্রতিবাদে শ্রমিকদের একাংশ বাগান চত্বরে ঘাটি গেরে বসেছেন।

আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু বলেন, ‘জমি মাফিয়া মুক্ত ও আদিবাসীদের অপহরণ, অত্যাচার বন্ধের দাবি, চা বাগানের সমস্যা সহ ৯ দফা দাবিতে এদিন থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। চোপড়া থানার আইসি হেমন্ত শর্মার হাতে দাবিপত্র তুলে দেওয়া হবে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Siliguri Police Attack Case | রাস্তার মাঝে বাইক দাঁড় করিয়ে মাতলামো! প্রতিবাদ করতেই ট্রাফিক পুলিশকে বেল্ট খুলে বেধড়ক মার শিলিগুড়িতে

শিলিগুড়ি: রক্ষকই খোদ আক্রান্ত! যাদের হাতে সাধারণ মানুষকে নিরাপত্তা...

Jalpaiguri | রাজনীতির রং মিশিয়ে দোল কাটালেন নেতারা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রার্থী হওয়ার দৌড়ে যাঁরা নতুন তাঁরা...

WB Para Teacher Salary Delay | ‘ছেলেকে রং কিনে দিতে পারিনি’, বেতন না পেয়ে সমস্যায় শিক্ষক সহ কর্মীরা 

গৌরহরি দাস, কোচবিহার: উৎসবের মধ্যেও বেতন পেলেন না জেলার...

Alipurduar Municipality | ‘খাস লোক’ তত্ত্বে তোলপাড়, আলিপুরদুয়ার পুরসভায় বিতর্ক 

দামিনী সাহা, আলিপুরদুয়ার: কাগজে-কলমে তিনি আলিপুরদুয়ার পুরসভার (Alipurduar Municipality)...