রবিবার, ৮ মার্চ, ২০২৬

জোর করে হারানো হয়েছিল! পঞ্চায়েত ভোটে কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা আদালতের

শেষ আপডেট:

কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। মনোনয়ন জমা দেওয়া থেকে ফল প্রকাশ পর্যন্ত একাধিক অভিযোগ জমা পড়ে। সেরকমই একটি মামলার রায়ে পঞ্চায়েত ভোটের তিন মাস পর জয়ী হিসেবে শংসাপত্র পেতে চলেছেন কংগ্রেস প্রার্থী।

পুরুলিয়ার মারুমহসিনা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসন নিয়ে হাইকোর্টে মামলা হয়। কংগ্রেস প্রার্থী তীজেন্দ্রনাথ মাহাতোর দাবি, তিনি ওই আসনে ৬ ভোটে জেতেন। বেশি ভোট পাওয়া সত্ত্বেও বিডিও ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরা জোর করে তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে জিতিয়ে দেন। এরপর আদালতের দ্বারস্থ হন ওই কংগ্রেস প্রার্থী। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা ওঠে। শুনানিতে তীজেন্দ্রর আইনজীবী কৌস্তভ বাগচী জানান, ফলাফলে গরমিল রয়েছে। আদালতে ফল প্রকাশের পদ্ধতিগত ত্রুটিও তুলে ধরা হয়। তিন মাস ধরে দীর্ঘ শুনানির পর অবশেষে রায় ঘোষণা করল হাইকোর্ট। বিডিও’কে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে ওই কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করতে হবে। জয়ের শংসাপত্র দিতে হবে তাঁকে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...