জমি নিয়ে বিবাদ! ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগ খোদ পুরপ্রধানের বিরুদ্ধে

শেষ আপডেট:

মালদা: সম্পত্তি দখলের পাশাপাশি প্রভাব খাটিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার শহরের দেবাশীষ সাহা নামে এক ব্যবসায়ী সরাসরি জেলাশাসক, পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। দেবাশীস সাহার অভিযোগ, মালদা শহরের রাজমহল রোডে তাদের দীর্ঘদিনের একটি সম্পত্তি রয়েছে তা দখল করার চেষ্টা করছেন কৃষ্ণেন্দুবাবু ও তার পরিবার। পালটা কৃষ্ণেন্দুবাবু জানান, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী তাদের পারিবারিক জায়গা দখল করে বসে আছে। এখন মিথ্যে অভিযোগ তুলছেন। ব্যবসায়ী দেবাশিস সাহা জানান, তিনি এতটাই আতঙ্কিত যে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেছেন।

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, ওই জায়গাটি তাঁর কাকা, দাদারা দেখাশোনা করতেন। এখন তাঁদেরকেই পারিবারিক সম্পত্তি দেখাশোনা করতে হচ্ছে। ওই ব্যবসায়ী যে জায়গায় নিজের ব্যবসা চালাচ্ছেন সেটি ও তার আশেপাশের জায়গাও তাঁদের পরিবারের। যদিও বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ীর বক্তব্য, অভিযোগের প্রশাসনিক তদন্ত হওয়া উচিত।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...