কবে বিয়ে মেয়ের? জানালেন আমির খান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির খানের মেয়ে ইরা খান। প্রেমিক তথা ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে আগেই বাগদান সেরেছিলেন তিনি। এরপর অক্টোবরের ৩ তারিখে বিয়ের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে সেই তারিখ বাতিল হয়ে যায়। সূত্রের খবর, ২০২৪ সালের ৩ জানুয়ারি পুনরায় বিয়ের তারিখ ঠিক হয়। আমিরকন্যা নিজেই তাঁর বিয়ের তারিখ জানিয়ে দেন।

এক সাক্ষাৎকারে আমির তাঁর মেয়ের বিয়ের কথা জানান। পাশাপাশি হবু জামাই নূপুরের সম্পর্কে প্রশংসাও করেন তিনি। অভিনেতা বলেন, ‘ইরা যখন মানসিক অবসাদগ্রস্ত ছিল তখন নূপুর ওর সঙ্গে ছিল। আমি খুশি ইরা এমন একজনকে পছন্দ করেছে, যে ওর সঙ্গে থাকবে। আমি কিন্তু ভীষণ আবেগপ্রবণ। ইরার বিয়ের দিন হয়তো আমার চোখে জল আসবে, আমি হয়তো কাঁদব।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amitabh Bachchan | চিকিৎসকদের বারণ সত্ত্বেও কাজে মগ্ন বিগ বি, ৮৩-তেও কেন বিনিদ্র রজনী কাটছে অমিতাভ বচ্চনের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা— কথাটি...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

Talwiinder | বিতর্কের মুখে গায়ক তলবিন্দর: পাকিস্তানি শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করতেই নেটপাড়ায় ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের...

Mouni Roy | বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদের সুর? মৌনী ও সুরজের ‘আনফলো’ ঘিরে তুঙ্গে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের দাম্পত্যে কি...