Ashok Tanwar | তিন বছরে তিনবার দলবদল, এবার বিজেপিতে যোগ অশোকের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হরিয়ানার তরুণ নেতা অশোক তানওয়ার (Ashok Tanwar)। শুক্রবারই তিনি দলত্যাগ করেন। শনিবার দিল্লিতে (Delhi) বিজেপির সদর দপ্তরে যোগ দেন অশোক। উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।

তিন বছরে তিনবার দলবদল করলেন অশোক। যুব কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। ২০১৯ সালে তিনি কংগ্রেস ছেড়েছিলেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তিনি তৃণমূলে (TMC) যোগ দেন। ২০২২ সালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উপস্থিতিতে আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) যোগ দেন অশোক। এবার গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...