শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পঞ্চায়েত ভোটের আগে প্রায় পাঁচ কোটির চারটি রাস্তার শিলান্যাস কুচলিবাড়িতে

শেষ আপডেট:

মেখলিগঞ্জ: শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি এলাকায় চারটি রাস্তার শিলান্যাস করলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। চারটি রাস্তার মধ্যে তিনটি চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ ও একটি রাস্তা বিধায়ক তহবিল থেকে হবে।

যে তিনটি রাস্তা চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে শিলান্যাস করা হল সেগুলির একটি ১১০ বাজেজামা কুচলিবাড়ির রাখালথান থেকে বসুনিয়ারটারি পর্যন্ত, যার বরাদ্দ অর্থমূল্য ৪০,২৩,৮১৯ টাকা। দ্বিতীয়টি ১১২ উপেনচৌকির কালীপদ রায়ের বাড়ি থেকে ইয়াসিন আলির বাড়ি পর্যন্ত, যার বরাদ্দ অর্থমূল্য ৪০,৪২,১৭৬ টাকা। তৃতীয় রাস্তাটি উপেনচৌকি হাইস্কুল থেকে বটতলা হয়ে বগেরটারি পর্যন্ত, যার বরাদ্দ অর্থমূল্য ৫৪,৯২,২৩৪ টাকা।

বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে একটি রাস্তার শিলান্যাস করা হয়। এই রাস্তাটি ২৫ পয়েস্তি এলাকায় রিমন সরকারের বাড়ি থেকে রবি সরকারের বাড়ি পর্যন্ত, যার বরাদ্দ অর্থমূল্য ৩,৪৯,৪২০,০০ টাকা। এনিয়ে এদিন পরেশচন্দ্র অধিকারী বলেন, ‘আমরা উন্নয়নের পক্ষে। তাই যথাসাধ্য উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

Raiganj | স্ত্রীর পরকীয়া! প্রেমিককে পুলিশে দিলেন স্বামী

রায়গঞ্জ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে...

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...

Itahar | নিষ্প্রভ চোখে জীবনের লড়াই 

প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নেই। তবু জীবনীশক্তির অভাব নেই।...