চামলিংয়ের দলে যোগ দিলেন বাইচুং ভুটিয়া, এসডিএফের সঙ্গে মিশল তাঁর পার্টিও

শেষ আপডেট:

গ্যাংটক: সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দল এসডিএফে যোগ দিলেন হামরো সিকিম পার্টির সভাপতি তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। সেই সঙ্গে এসডিএফের সঙ্গে মিশে গিয়েছে বাইচুংয়ের হামরো সিকিম পার্টিও। বৃহস্পতিবার দক্ষিণ সিকিমের রাবাংলায় এসডিএফের কর্মসূচিতে পবন চামলিংয়ের দলে যোগ দিয়েছেন বাইচুং। তাঁর অভিযোগ, শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) রাজ্যবাসীর জন্য কিছুই করেনি।

প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, “এসকেএমকে সিকিমের জনগণ সুযোগ দিয়েছিল। কিন্তু তারা এখনও সেরকম উল্লেখযোগ্য কিছু করেনি। এসকেএম রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে সিকিমবাসীর অধিকারকে দুর্বল করেছে।” বাইচুংয়ের সংযোজন, “এসডিএফ এর আগে জনগণের জন্য অনেক কিছু করেছে। ২০২৪ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী এসডিএফ আবার ক্ষমতায় ফিরে আসবে। এসডিএফ সিকিমের জনগণের আশা পূরণের লক্ষ্যে কাজ করবে।”

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...

Amit Shah | ‘বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬...

Suvendu Adhikari | বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী, ঘোষণা শা-এর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Bengal Cabinet | মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! মন্ত্রীসভায় কারা? দেখে নিন সম্ভাব্য মুখ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ৯...