বিধানসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ে খুন হলেন বিজেপি নেতা, অভিযোগের তির মাওবাদীদের দিকে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী মঙ্গলবার ছত্তিশগড়ে প্রথম দফায় বিধানসভা নির্বাচন।তার ঠিক তিন দিন আগে শনিবার খুন হলেন স্থানীয় বিজেপি নেতা রতন দুবে। তাঁর মৃত্যুর জন্য অভিযোগের আঙুল উঠল মাওবাদীদের দিকে।

শনিবার দুপুরে ছত্তিশগড়ের নারায়নপুর জেলার কৌশলনর এলাকায় দলের হয়ে প্রচার করছিলেন স্থানীয় বিজেপি নেতা রতন দুবে। সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে খুন করে।রতন দুবে ছিলেন স্থানীয় বিজেপির জেলা সহ-সভাপতি এবং জেলা পঞ্চায়েতের সদস্য। ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পিকে জানান, ‘এলাকায় টহল দিচ্ছে পুলিশের একটি বড় দল। আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। খুনের নেপথ্যে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...

CJI Surya Kant | ‘যুবসমাজের সমালোচনা করিনি’, ‘আরশোলা’ মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আদালতে কিছু বেকার তরুণকে ‘আরশোলা’র...