শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিপদ এখনও পুরো কাটেনি, তবে আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব

শেষ আপডেট:

কলকাতা: আগের চেয়ে ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও এখনও সম্পূর্ণ সংক্রমণমুক্ত নন। হাসপাতাল সূত্রের খবর, সোমবার রাতে তাঁকে ফিজিয়োথেরাপি দেওয়া হয়েছে। বুদ্ধদেব যাতে নিজে থেকে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন সেজন্য তাঁকে পালমোনারি ফিজিয়োথেরাপি দেওয়া হচ্ছে। এছাড়া তাঁর রক্তে শর্করার মাত্রা বেশি রয়েছে। তা কমাতে দেওয়া হয়েছে ইনসুলিন।

শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বুদ্ধদেবকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। ৭৯ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

পরিবার সূত্রের খবর, শনিবার সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে বুদ্ধদেবের। তা একসময় ৭০-এর নীচে নেমে যায়, সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। দুপুরে খাওয়া দাওয়ার পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রথমে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তিনি অক্সিজেন নিতে পারলেও ‘রেসপন্ড’ করছিলেন না। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবারই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আলিপুরের বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মমতা। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বুদ্ধদেবের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, বুদ্ধদেব তাঁকে দেখে হাত নেড়েছেন। মমতার কথায়, ‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ওঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। তাই এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’ চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...