পর্যটনে ফিরলেন ইন্দ্রনীল, গুরুত্ব কমল বাবুলের, মন্ত্রীসভায় প্রত্যাশিত রদবদল সারলেন মমতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনা সত্যি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় হল রদবদল। পর্যটন দপ্তর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে। তাঁর বদলে পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্ব পেয়েছেন পুরোনো মন্ত্রী। মাস খানেক আগে ইন্দ্রনীল সেনকে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁকে ফের পর্যটন দপ্তরের দায়িত্ব দিলেন তিনি। এদিকে, তথ্য ও প্রযুক্তির পাশাপাশি বাবুলকে অচিরাচরিত শক্তি দপ্তরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প পুনর্গঠন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে।

রদবদলে গুরুত্ব বেড়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। তাঁকে সমবায় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সমবায় দপ্তরের দায়িত্বে ছিলেন হাওড়ার প্রবীণ নেতা অরূপ রায়। তাঁকে এবারের রদবদলে সমবায় দপ্তর থেকে সরিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন সফরের আগেই রাজ্য মন্ত্রীসভায় রদবদল হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। শেষমেষ তেমনটাই সত্যি হল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...