মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Mahua Moitra | এবার কৃষ্ণনগরে মহুয়ার দপ্তরে হানা সিবিআইয়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের (Mahua Moitra) দপ্তরে হানা দিল সিবিআই (CBI)। কৃষ্ণনগরের (Krishnanagar) সিদ্ধেশ্বরীতলায় যেখানে মহুয়ার সাংসদ কার্যালয় রয়েছে, সেখানে হানা দিয়েছে সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে তল্লাশি।

সিদ্ধেশ্বরীতলায় একটি বাড়ি ভাড়া নিয়ে সাংসদ কার্যালয় তৈরি করেন মহুয়া। সাংসদ হওয়ার পর সেখান থেকেই প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন। শনিবার সেই বাড়িতেই হানা দিল সিবিআই। তবে এই বাড়িতে মহুয়া খুব একটা থাকেন না বলে জানা গিয়েছে। অধিকাংশ সময় তিনি থাকেন করিমপুরের বাড়িতে। সিদ্ধেশ্বরীতলার পর সিবিআই করিমপুরের বাড়িতে যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও সিবিআইয়ের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিন সকালে মহুয়ার কলকাতার (Kolkata) বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, যে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়, সেটি মহুয়ার বাবার। ‘টাকার বিনিময়ে প্রশ্ন’-এর অভিযোগ সংক্রান্ত বিষয়ে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এবার এই মামলাতেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান গোয়েন্দারা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত...

Berhampore | হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন!

পরাগ মজুমদার,বহরমপুর: হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ইস্যুকে কেন্দ্র...

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Sonali Bibi | সোনালিকে দেখতে তৃণমূলের নেতা-নেত্রীদের অবাধ প্রবেশ, বাদ সংবাদমাধ্যম! উঠল প্রশ্ন

রামপুরহাট: সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকলেও হাসপাতালের প্রসূতি...