চাঁদে রাত কাটিয়ে ফের ঘুম ভাঙবে চন্দ্রযান-৩ এর? বড় আপডেট কেন্দ্রীয় মন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। চাঁদে রাত কাটিয়ে দ্বিতীয় দফায় কাজ শুরু করতে চলেছে চন্দ্রযান-৩। বৃহস্পতিবার রাজ্যসভায় চন্দ্রযান-৩ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ‘বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারকে ঘুম থেকে জাগিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ইসরোর তরফে। আমরা যখন আজ রাতে ঘুমোতে যাব, চাঁদে হয়ত ততক্ষণে চোখ মেলবে ওরা।’

জিতেন্দ্র সিংয়ের কথায়, ‘ইতিমধ্যেই ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সোলার প্যানেলের ব্যাটারিগুলি ফুল চার্জ হয়ে গিয়েছে। আরও কিছুটা তাঁপমাত্রা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা। চাঁদের বুকে তাপমাত্রা আরও কিছুটা বাড়লেই ইসরোর তরফে চন্দ্রযান ৩-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।’ তবে জিতেন্দ্র সিংয়ের এই আশা বাস্তবায়িত হয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এখনও পর্যন্ত ইসরোর তরফে কোনও আপডেট আসেনি।

জিতেন্দ্র সিং আরও বলেন, ‘চন্দ্রযান ৩ দ্বিতীয় দফার কাজ শুরু হতে চলেছে। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই ইসরোর ওয়েক আপ কল কার্যকরী হবে। ইসরোর অ্যালার্মে সাড়া দেবে বিক্রম এবং প্রজ্ঞান। আর তেমনটা হলেই ভারতের সঙ্গে আবার চন্দ্রযান ৩-এর যোগাযোগ স্থাপন সম্পন্ন হবে। ভারতই হবে একমাত্র দেশ যারা এই অসাধ্য সাধন করে দেখাবে। এবার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই রয়েছে গোটা ভারত।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...

NEET UG paper leak row | নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসের থাবা! রাজস্থানে আটক ১৫, অন্দরের যোগ না কি বড় কোনো চক্র?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের সেই ভয়াবহ স্মৃতি...

Tufanganj | স্বপ্নপূরণের উড়ান! বিদেশে গবেষণার সুযোগ তুফানগঞ্জের ধৃতিমানের

বাবাই দাস, তুফানগঞ্জ: স্কলারশিপে আমেরিকায় গবেষণার জন্য ডাক পেলেন...