‘ডিএ ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়’, বাড়তি ছুটির প্রসঙ্গ টেনে সরকারি কর্মীদের বার্তা মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিধানসভায় মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ভাষায় তিনি বলেন, ‘গত ২ বছরে ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে। নতুন পে কমিশনের হিসেবে ডিএ দেওয়া হয়েছে।’ তাঁর কথায়, ‘ডিএ বাধ্যতামূলক নয়, অপশন মাত্র।’ পাশাপাশি, মমতা বলেন, ‘রাজ্য সরকারি কর্মচারীরা বছরে বাড়তি ছুটি পান।’ এমনকি, তাঁদের বিদেশে যাওয়ারও সুযোগ করে দিয়েছেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারি কর্মচারীরা বারবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার ৪০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। অথচ রাজ্য় সরকারি কর্মচারীরা এর চেয়ে অনেক কম হারে ডিএ পান। এমনকি, তাঁদের বকেয়া মহার্ঘ ভাতাও মেটায়নি নবান্ন। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘কেন্দ্রের কর্মচারীরা কেন্দ্রের স্ট্রাকচার অনুযায়ী চলে। সেই অনুযায়ী বেতন, ডিএ পায়। কেউ চাইলে (কেন্দ্র সরকার) ওখানে জয়েন করতে পারে।’ এরপরই তিনি বলেন, ‘ভুলে গিয়েছেন, বছরে তাঁরা ৩-৪ দিন বাড়তি ছুটি পান। আমাদের এখানে যে ৪০ দিন ছুটি পান এটাও তো ভ্যালু অ্যাড করতে হবে। এই সরকারই একমাত্র বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে।’

মমতা আরও বলেন, ‘একমাত্র রাজ্য বাংলা যারা সরকারি কর্মচারীদের পেনশন দেয়। অনেকে বলেছে বন্ধ করে দাও তাহলে সুদের টাকার পরিমাণ কমে যাবে। আমি বলেছি না, ৬০ বছর একটা লাইফ না। আরও ২০-৩০ বছর মানুষ বাঁচে। তাঁরা সংসার চালাবে কীভাবে?’

এদিন তৃণমূলের কালা দিবসে কালো পাড় শাড়িতে বিধানসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এদিন তৃণমূলের সকল বিধায়কের পরনেও ছিল কালো পোশাক। তবে বিরোধীরা কেউ উপস্থিত ছিলেন না অধিবেশনে। বিরোধীশূন্য অধিবেশনে মমতা আরও একবার ডিএ নিয়ে মুখ খোলেন। রাজ্য় সরকারি কর্মচারীদের জন্য় সরকার কী কী করেছেন, তার খতিয়ানও তুবে ধরেন তিনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kalyan Banerjee | ‘ডানা ছাঁটা’ গেল বারাসতের সাংসদের! কাকলিকে সরিয়ে লোকসভায় তৃণমূলের ‘মুখ্যসচেতক’ কল্যাণ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতিতে শেষ কথা বলে কিছু...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...

Bardhaman | উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়! খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান...