নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা তৈরির অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

শেষ আপডেট:

বালুরঘাট: নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নর্দমা তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১৪ নম্বর ওয়ার্ডের বগুড়া পাড়া এলাকায় চলছিল হাইড্রেন তৈরির কাজ। ৪০০ মিটারের নর্দমা তৈরির জন্য পুরসভা প্রায় ১২ লক্ষ টাকা বরাদ্দ করেছে। ১৫-২০ দিন কাজ অতিক্রান্ত হওয়ার পর এদিন স্থানীয়রা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সেই কাজ বন্ধ করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার পার্থ সিং বলেন, ‘স্থানীয়দের হাতে সরকারি শিডিউল তুলে দেওয়া হয়েছে। তাঁরা সেখানে কেউ থাকুক এবং পুরো বিষয়টি দেখুক। যদি মনে হয় শিডিউল মেনে কাজ হচ্ছে না তাহলে বন্ধ করে দিতে পারেন। তা না হলে কাজ করতে দেওয়া হোক।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...

Baishakhi Banerjee | “আমার মুখে অ্যাসিড, মেয়েকে খুনের ছক”— বিস্ফোরক বৈশাখীর নিশানায় তৃণমূলের ‘প্রভাবশালী’ নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০১৭ সালের এক বর্ষণমুখর আগস্টের...