রায়গঞ্জে বাইপাস নির্মাণের কাজ চলছে জোরকদমে, ফেব্রুয়ারির মধ্যেই চালুর সম্ভাবনা

শেষ আপডেট:

রায়গঞ্জ: রায়গঞ্জের রূপাহার থেকে পানিশালা পর্যন্ত বাইপাস নির্মাণের কাজ চলছে জোরকদমে। বিভিন্ন জটিলতা কাটিয়ে মূল সড়ক তৈরির কাজ প্রায় শেষ। মাঝখানে কাজ আটকে গিয়েছিল রেললাইন সংলগ্ন এলাকায়। নীচ দিয়ে বয়ে যাওয়া রেললাইনের উপরে বাইপাসের কাজ বেশ কিছুদিন আটকে থাকলেও তা আবার শুরু হয়েছে। যাওয়া-আসা মিলিয়ে চারটি আর্ক তৈরি করা হবে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, একদিকের দুটো আর্ক সম্পন্ন করে বাইপাস চালু করে দেওয়া হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যেই বাইপাস চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

এবিষয়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘তৎপরতার সঙ্গে বাইপাস নির্মাণের কাজ চলছে। মাঝে কিছু জটিলতার কারণে কাজের গতি সামান্য মন্থর হয়েছিল। তবে এখন দ্রুততার সঙ্গে কাজ চলছে। রেললাইনের উপরে বাইপাসের যে অংশ রয়েছে, তার একদিক সম্পন্ন করে বাইপাস চালু করে দেওয়া হবে বলে জানতে পেরেছি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Siliguri | অপসারিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন

শিলিগুড়ি: অপসারিত শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্ম।...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...

West Bengal Cabinet Portfolios | ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কোন দায়িত্ব পেলেন কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ...

CM Suvendu Adhikari | পুনর্নিয়োগে ইতি, পদ হারালেন ষাটোর্ধ্ব আমলারা! মন্ত্রীসভার প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের...