নেমারের মেয়েকে অপহরণের চেষ্টা! না পেরে বান্ধবীর বাড়িতে হামলা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক মাস আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ব্রাজিলীয় ফুটবলার নেমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি। নেমারের মেয়েকে অপহরণের চেষ্টা চালাল দুষ্কৃতীরা! তাকে না পেয়ে তাঁর বান্ধবীর সাও পাওলোর বাড়িতে হামলায় চালায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, ব্রুনার বাড়িতে হামলার সময় ছিলেন তাঁর মা-বাবা। নেমারের মেয়ে এবং ব্রুনা সেখানে ছিলেন না। কিন্তু অস্ত্র হাতে দুষ্কৃতীরা এসে তাঁদের খোঁজ করে। ব্রুনা ও তাঁর মেয়েকে না পেয়ে লুটপাট চালায় তারা। যদিও ব্রুনার মা-বাবাকে কোনও আঘাত করেনি দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। সিসিটিভি’তে দেখা যায় তিনজন দুষ্কৃতী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতেন বলে জানা গিয়েছে। বাকি দু’জনকে ধরার চেষ্টা করছে পুলিশ। ব্রুনার বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

সম্প্রতি, এক কন্যা সন্তানের জন্ম দেন নেমারের বান্ধবী ব্রুনা। সোশ্যাল মিডিয়ায় তিনজনের ছবি পোস্ট করে এই খবর প্রকাশ্যে এনেছিলেন নেমার স্বয়ং। এদিকে ব্রাজিলের হয়ে খেলতে নেমে বড় চোট পান নেমার। হাঁটুর অপারেশন হয় তাঁর। মনে করা হচ্ছে, আপাতত বেশ কয়েকমাস তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...