Delhi | কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, মমতার পথে হেঁটে এবার দিল্লিতে ধর্না দক্ষিণের তিন রাজ্যের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দেখানো পথে হাঁটছে দক্ষিণের রাজ্যগুলিও। মোদি সরকারের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে দিল্লিতে (Delhi) ধর্নায় বসছেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধায়করা। কর্ণাটক (Karnataka), কেরল (Kerala) ও তামিলনাড়ু (Tamilnadu)-তিন অবিজেপিশাসিত রাজ্যের প্রতিনিধিরা প্রতিবাদে সরব হয়েছেন।

বুধবার দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) ধর্নায় বসেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাতে যোগ দেন তামিলনাড়ুর বহু নেতা-মন্ত্রীও। তাঁদের বক্তব্য, ইচ্ছা করে রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। জিএসটি সংগ্রহে নিজেদের অংশ মিলছে না বলেও দাবি কর্ণাটকের। কর্ণাটকের মতোই একই পথে হাঁটছে কেরল ও তামিলনাড়ু।

কেরলের অভিযোগ, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে ঘুরপথে অনেক বেশি অর্থ বরাদ্দ করছে কেন্দ্র। কেরল থেকে জিএসটি বাবদ যে অর্থ আদায় করেছে কেন্দ্র, তার মাত্র ১ শতাংশ ফেরত দেওয়া হয়েছে। যৌথ প্রকল্পে গত অর্থবর্ষে কেরলের জন্য ৩০ হাজার কোটি বরাদ্দ করলেও চলতি বছরে তা কমিয়ে ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বিজয়ন সরকারের কয়েকশো কোটি টাকা পাওনা আছে। এনিয়ে বারবার জানানো হলেও কেন্দ্রের তরফে কোনও সদর্থক সাড়া মেলেনি। তাই সমস্ত দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার যন্তরমন্তরে ধর্নায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর দলের নেতা-মন্ত্রীরা। একই পথে হাঁটবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। সংসদ ভবনে গান্ধিমূর্তির পাদদেশে ধর্না শুরুর কথা ডিএমকে সাংসদদের। এদিন দিল্লিতে ধর্নায় যোগ দেবেন ডিএমকের শরিক দলের জনপ্রতিনিধিরাও।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Popular

More like this
Related

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Nipah Virus Bengal | বাংলায় নিপা ভাইরাসের হানা! আক্রান্ত বারাসতের ২ নার্স, তড়িঘড়ি নজরদারি শুরু নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের থাবা বসাল প্রাণঘাতী...