বড্ড গরম! ক্লিনিকে সারারাত এসি চালিয়ে ঘুম চিকিৎসকের, ঠান্ডায় প্রাণ গেল দুই সদ্যোজাতের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে রাতে ঘুম হয় না, তাই নার্সিংহোমে আরামে ঘুমোতে সারারাত এসি চালিয়ে রাখলেন চিকিৎসক। সেই কারণে ঠান্ডায় মৃত্যু হল দুই সদ্যোজাতের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলী জেলার একটি বেসরকারি ক্লিনিকে। ঘটনার পরই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই চিকিৎসককে।

জানা গিয়েছে, ধৃত চিকিৎসকের নাম নীতু। শনিবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম হয়েছিল ওই দুই শিশুর। এরপর দুই সদ্যোজাতকে ওই বেসরকারি ক্লিনিকে নিয়ে আসা হয়। সেই ক্লিনিক নীতু চালাতেন। শিশুদের পরিবারের অভিযোগ, চিকিৎসক নাকি এসি ছাড়া থাকতেই পারতেন না। গরমে রাতে আরামে ঘুমোতে সারারাত এসি চালিয়ে রেখেছিলেন। আর সেই ঠান্ডায় মৃত্যু হয় দুই সদ্যোজাতের। শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই চিকিৎসককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kerala | কেরলে কংগ্রেসের ‘মুকুট’ সংকট, তিন হেভিওয়েটের লড়াইয়ে ঝুলে মুখ্যমন্ত্রীর নাম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১০ বছরের বাম শাসনের...

Tamil Nadu CM Oath | তামিলনাডুতে ‘থালাপতি’র রাজ্যাভিষেক! মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন...

Puducherry CM | পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুদুচেরির প্রশাসনিক প্রধান হিসেবে (Puducherry...

Vijay Oath Ceremony | তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ...