Drinking Water Crisis | তোর্ষার পানীয় জলপ্রকল্পের পাম্প বিকল, জলকষ্টে নাজেহাল কোচবিহারবাসী

শেষ আপডেট:

কোচবিহার: রবিবার তখন প্রায় সকাল ৯টা। কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে কাঠফাটা রোদে জনাপাঁচেক মহিলা বালতি নিয়ে রাস্তার ধারে বসে। তাঁদের পিছনে তিন–চারজন দাঁড়িয়ে। সবার মুখেই একই প্রশ্ন। কখন জল আসবে? প্রায় তিন কিলোমিটার দূরে থাকা ১৮ নম্বর ওয়ার্ডেও একই পরিস্থিতি। তবে নির্দিষ্টভাবে এই দুই ওয়ার্ডকে দায়ী করলে ভুল হবে, শহরের কমবেশি ২০টি ওয়ার্ডই একই সমস্যায় ভুগছে। পুরসভায় তোর্ষার পানীয় জলপ্রকল্পের পাম্প বিকল হওয়ায় সমস্যা আরও বেড়েছে। এই প্রকল্পের তিনটি পাম্পের মধ্যে দুটিই নষ্ট হয়ে রয়েছে। সেগুলি ঠিক করতে কলকাতায় পাঠানো হয়েছে। সবেধন নীলমণি পাম্পটি বিগড়ে গেলে গোটা শহরের জল পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে বলে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের আশা।

তোর্ষার পানীয় জলপ্রকল্প ছাড়াও পুরসভা মান্ধাতার আমলের পাম্প দিয়েও কোচবিহার শহরে পানীয় জল পরিষেবা দেয়। এই পাম্পগুলির কয়েকটি নষ্ট হয়ে থাকাতেও সমস্যা হচ্ছে। সংস্কারের পর চেয়ারম্যান এদিন ১৮ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকায় থাকা পাম্পটি ফের চালু করেন। রবি বলেন, ‘১২ নম্বর ওয়ার্ডে বাজারের মাঠ এলাকার পাশাপাশি ১৮ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকায় থাকা পাম্প দুটি নষ্ট হয়ে গিয়েছিল। এতে কয়েক হাজার মানুষের সমস্যা হচ্ছিল। পুরসভা বিকল্প ব্যবস্থা করলেও সমস্যা ছিলই। ভোটের আগে ১২ নম্বর ওয়ার্ডের পাম্পটি ঠিক করে চালু করা হয়েছে। এদিন ১৮ নম্বর ওয়ার্ডের পাম্পটি চালু করা হল। পাম্প দুটি সংস্কার করতে সব মিলিয়ে ৩৫-৪০ লক্ষ টাকার মতো খরচ হয়েছে।’

তবে জলসমস্যার জেরে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ব্যাপকভাবে বাড়ছে। পুরসভা দুটি প্রকল্প দিয়ে শহরের ১৮ হাজার বাসিন্দাকে জল পরিষেবা দেয়। দিনের পর দিন ধরে সমস্যায় ভুগতে ভুগতে বাসিন্দারা ক্ষুব্ধ। অরুণা বণিক, উত্তম সাহার মতো অনেকেরই বক্তব্য, ‘সকালে জল আসতে আসতে ৯টা–১০টা বেজে যায়। অন্যদিকে, বেলা ৪টায় আসার কথা থাকলেও অনেক সময় তা সেই সময়ে আসে না। জল এলেও তার গতিবেগ বেশ কম থাকে। অনেক সময় জলে নোংরাও থাকে। এই জল খাওয়া তো দূরের কথা, এ দিয়ে ঠিকমতো স্নানও করা যায় না। বাসিন্দারা এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এলাকার বাসিন্দা মায়ারানি সরকার বললেন, ‘কবে যে এই সমস্যা মিটবে তা ভগবানই জানেন।’ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে বাসিন্দাদের একাংশ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। ১৮ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার মধুছন্দা সেনগুপ্তের বক্তব্য, ‘গোলবাগান এলাকার পাম্পটি ঠিক করায় জলের সমস্যা কিছুটা মিটবে বলেই আশা করছি। সমস্যা সাবির্কভাবে মেটানোর জেন্য চেষ্টা করা হচ্ছে।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Mekhliganj | রান্নার গ্যাসের অভাবে বন্ধ মা ক্যান্টিন

মেখলিগঞ্জ: গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে মেখলিগঞ্জ শহরের হাসপাতাল...

Cooch Behar | সমাবর্তনের টাকা নিয়ে উধাও ছাত্র নেতারা

শিবশংকর সূত্রধর, কোচবিহার: সমাবর্তন অনুষ্ঠানের নামে ডাক্তারি পড়ুয়াদের কাছ...