প্রবল বৃষ্টিতে ভাঙল পুনর্ভবা নদীর বাঁধ, জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম

শেষ আপডেট:

গঙ্গারামপুর: প্রবল বৃষ্টিতে ভাঙল পুনর্ভবা নদীর বাঁধ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর চৌধুরিপাড়া এলাকার বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম।

গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে এলাকায়। টানা বৃষ্টিতে গঙ্গারামপুর শহর সহ গ্রামীণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গতকাল রাত থেকে বিপদসীমার ওপর দিয়ে পুনভর্বা নদীর জল বইতে শুরু করেছে। স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া শুরু করেছে। এদিন সকালে পুনভর্বা নদীর বাঁধ ভেঙে যায়। এতে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গঙ্গারামপুরের বিডিও দাওয়া শেরপা বলেন, ‘হোসেনপুরে বাঁধ ভেঙেছে। জলমগ্ন এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ গঙ্গারামপুর মহকুমা সেচ প্রকল্প আধিকারিক দেবাশিস পাল জানান, আপাতত চেক ড্যাম করে জল আটকানোর ব্যবস্থা করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...