Dumdum Airport | তিনদিনে দ্বিতীয়বার হুমকি মেল! বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের হুমকি মেল। বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport)। সূত্রের খবর, শুক্রবারের পর সোমবারও বিমানবন্দরের ম্যানেজারের কাছে হুমকি মেল আসে। তাতে লেখা, বোমা লুকোনো রয়েছে, যে কোনও মুহূর্তে উড়িয়ে দেওয়া হবে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি।

মেল পাওয়ার পরই তৎপরতা আরও বেড়ে যায় বিমানবন্দরে। যাত্রীদের তল্লাশি কয়েকগুন বাড়ানো হয়। স্নিফার ডগ নিয়ে চিরুনি তল্লাশিতে নামেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। এনএসসিবিআই বিমানবন্দর থানাকে গোটা বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে একইভাবে বোমাতঙ্কের ঘটনা ঘটে। সেবারও বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল পাঠানো হয়েছিল কর্তৃপক্ষকে। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি। কোথা থেকে মেল এসেছিল সেই হদিস এখনও পাওয়া যায়নি। তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM MLA Mustafizur Rahman | ‘বিরোধীদের কণ্ঠস্বর যেন চাপা না পড়ে,’ বিধানসভার ঐতিহ্য মনে করিয়ে বার্তা একমাত্র সিপিএম বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একুশের নির্বাচনে শূন্য হওয়ার পর,...

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...