ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কেঁপে ওঠে পাকিস্তান। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এদিন ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের মাটিও। শনিবার বিকেল ৩টা ৩৬ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৬।

সম্প্রতি নেপালেও জোরাল ভূমিকম্প হয়েছে। ঘটনার দিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, নেপালে ৫.৬ রিখটারের ভূমিকম্প হয়েছে। তীব্রতা বেশি থাকায় দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছিল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Xi Jinping-Trump | বেজিংয়ে মোলাকাত: ট্রাম্পকে শি-র বিশেষ বার্তা, ‘সম্পর্ক যেন বিগড়ে না যায়’!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিধর রাষ্ট্রপ্রধানের...

Emmanuel Macron | ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’! নেপথ্যে কি ইরানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘নিখুঁত’ দম্পতি হিসেবে পরিচিত হলেও...

Kerala New CM | ১০ দিনের টানটান উত্তেজনার অবসান! কেরলের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ ১০ দিনের টানটান উত্তেজনার...

WB HS Result 2026 | উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম আদৃত পাল, মেধাতালিকায় স্থান কতজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের...