অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবার, আহত ৩

শেষ আপডেট:

বুনিয়াদপুর: হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল বাবার। ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মালদা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বুনিয়াদপুর ট্রাফিক সিগন্যালে ৫১২ জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোসাই দাস মণ্ডল(৭০)। গুরুতর আহতরা হলেন বঙ্কিম মণ্ডল(৩২), রুপালি মণ্ডল (২৫) ও তিন বছরের শিশু রূপক মণ্ডল। এদের প্রত্যেকের বাড়ি গঙ্গারামপুর লোহাগঞ্জ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মৃতের মেয়ে বংশীহারী বিশ্বনাথপুরের গীতা মণ্ডল রশিদপুর হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। খবর পেয়ে বাবা গোসাইদাস মণ্ডল গতকাল রাতে বিশ্বনাথপুরে মেয়ের বাড়িতে যান। মঙ্গলবার সকালে তিনি আরেক মেয়ে রুপালি মণ্ডল, জামাই বঙ্কিম মণ্ডল সহ তিন বছরের নাতি রূপক মণ্ডলকে নিয়ে জামাইয়ের বাইকে চেপে বিশ্বনাথপুর থেকে রশিদপুরে চিকিৎসাধীন মেয়েকে দেখতে রওনা দেন। বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টের কাছে আসতেই সামনে থাকা একটি ডিম বোঝাই লরি হঠাৎ সিগনাল পড়ে যাওয়ায় গতি কমে যায়। ওই সময় পিছনে থাকা বাইকটি লরিটিকে পাশ কাটিয়ে সামনে যেতেই লরির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই লরির নীচে গোসাই বাবু সহ তার নাতি ঢুকে পড়ে। বাকিরা রাস্তায় ছিটকে পড়ে। লরির গতি কম থাকায় গোসাইবাবুর মাথায় গুরুতর আঘাত লাগলেও তিন বছরের শিশুটির সামান্য আঘাত লাগে। স্থানীয়রা লরির নীচ থেকে দুজনকেই টেনে বের করেন। চারজনকেই স্থানীয় রশিদপুর হাসপাতালে আনা হয়। চিকিৎসক গোসাই বাবুকে মৃত বলে ঘোষণা করে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। পুলিশ লরি ও বাইকটিকে থানায় নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Supreme Court | SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে সরব তৃণমূল, কী জানাল শীর্ষ আদালত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে...

BJP Govt in WB | সরকার চলবে সংবিধান মেনে, কাজে হস্তক্ষেপ করবে না দল! স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক:  রাজ্যে নতুন সরকার (BJP Govt...

Mothabari Case | মোথাবাড়ি-কাণ্ডে এনআইএ-কে ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট! ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মালদার মোথাবাড়িতে এসআইআরের (SIR) কাজে...

ABVP flag hoisting | চাঁচল কলেজে এবিভিপির পতাকা উত্তোলন, গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধিকরণ’ ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ

সামসী: সোমবার সকালে চাঁচল কলেজে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী...