গঙ্গারামপুরে বস্ত্র বিক্রেতার বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল

শেষ আপডেট:

গঙ্গারামপুর: ভর সন্ধ্যায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের শহরের বড়বাজার এলাকায়। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমল বিহানী। তিনি পেশায় বস্ত্র বিক্রেতা। এদিন হঠাৎ তাঁর বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঘরে মজুত বেশকিছু কাপড় ভস্মীভূত হয়ে যায়।

এদিন ঘটনাস্থলে যান প্রাক্তন কাউন্সিলার তুলসী প্রসাদ চৌধুরী। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM | মমতার জোটের ডাক প্রত্যাখান বামেদের! দুর্নীতিগ্রস্তদের জায়গা নেই, স্পষ্ট বার্তা সেলিমের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তপ্ত...

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...