সামসী: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে মালতীপুর বিধানসভা এলাকার চন্দ্রপাড়ায় আসলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সন্ধ্যায় চন্দ্রপাড়া ফুটবল ময়দানের ফিরহাদের জনসভা ছিল। এদিনের জনসভায় নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন ফিরহাদ হাকিম। পাশাপাশি, সিপিএম ও কংগ্রেসকে তুলোধনা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে রাজ্যের নানা জনমুখী প্রকল্পগুলি তুলে ধরে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান মন্ত্রী।

