রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইজরায়েলের পাশে আমেরিকা, হামাসকে ঠেকাতে পৌঁছোল অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পর উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। দু’পক্ষের সংঘর্ষে হতাহতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। আহতের সংখ্যাও অগুন্তি। এই পরিস্থিতিতে আগেই ইজরায়েলের পাশে থাকার কথা জানিয়েছিল আমেরিকা। এবার ওয়াশিংটন থেকে অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছোল ইজরায়েলে। জানা গিয়েছে, উন্নত প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্র ইজরায়েলে পাঠিয়েছে আমেরিকা। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, এদিন ভোরে আমেরিকার বিমান দেশের দক্ষিণ প্রান্তে নেভাটিম বিমানঘাঁটিতে নেমেছে। ওই বিমানে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র পাঠানো হয়েছে।

গত শনিবার ভোরে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলে আঘাত হানে। পরপর রকেট এবং বোমা ছোড়া হয়। পাল্টা প্রত্যাঘাত করে ইজরায়েলও। তারপর থেকে পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। আমেরিকার পাশাপাশি একাধিক পশ্চিমী দেশ ইজরায়েলকে সমর্থন জানিয়েছে। এই কঠিন সময়ে ভারতও যে ইজরায়েলের সঙ্গে আছে, তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...