দিল্লিতে স্পিকাররা, শিরীন এস চৌধুরীকে অভ্যর্থনা লকেটের

শেষ আপডেট:

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: জি-২০ শীর্ষ সম্মেলনের রেশ ধরেই নয়াদিল্লিতে ঘণ্টা বেজে উঠল পি-২০ (পার্লামেন্ট ২০) শিখর সম্মেলনের। আগামী ১৩-১৪ অক্টোবর দ্বারকার নবনির্মিত যশভূমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অধিবেশন শুরু হবে। শুক্রবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পি-২০ অধিবেশনে অংশ নিতে মঙ্গলবার থেকে দিল্লিতে ভিড় জমালেন বিভিন্ন দেশের সংসদীয় অধ্যক্ষ বা স্পিকাররা।

মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পি-২০ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আসা সংসদীয় অধ্যক্ষ শিরীন শারমিন চৌধুরীকে মালা পরিয়ে স্বাগত জানান বঙ্গ বিজেপি সাংসদ তথা খাদ্য, প্রক্রিয়াকরণ ও গণবণ্টন বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান লকেট চট্টোপাধ্যায়। বাংলা ভাষায় একে অন্যের কুশল বিনিময় করেছেন তাঁরা। পাশাপাশি, দিল্লি এসেছেন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের উভয় কক্ষের অধ্যক্ষ সেনেটর সিউ লাইনস এবং সেনেটর মিলটন ডিক। বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁদের অভ্যর্থনা জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ হর্ষবর্ধন। মঙ্গলবার বেশি রাতের দিকে দিল্লিতে এসে পৌঁছোনোর কথা গণপ্রজাতন্ত্রী কোরিয়া, সৌদী আরব, ইন্দোনেশিয়া এবং ব্রিটিশ পার্লামেন্টের অধ্যক্ষরা। আগামী দু দিন ধরে পি-২০ অধিবেশনে অংশ নিতে দিল্লির বুকে পা রাখবেন আরও একাধিক দেশের সংসদীয় অধ্যক্ষরা।

উল্লেখ্য, ভারতের সভাপতিত্বে নবম পি-২০ স্পিকার্স কনফারেন্সে অংশ নেবে চিন এবং কানাডার মতো দুই দেশও, যাদের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে ইদানিং চলছে ‘শৈত্য প্রবাহ’। বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি আন্দোলন এবং দেশের উত্তর তথা উত্তর-পূর্ব ভূখণ্ডে অবৈধ দখলদারির উদ্দেশ্যে সেনা আগ্রাসন এই দুই জ্বলন্ত ইস্যুকে কেন্দ্র করে যখন কানাডা এবং চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ তলানি ছুঁয়েছে, তখনই বিদেশ নীতির অভাবনীয় কৌশলগত সমীকরণে ভর দিয়ে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জি২০ রাষ্ট্রগুলির সংসদীয় অধ্যক্ষদের সম্মেলনে (পি-২০ সামিট) যোগ দিতে ভারতে আসছেন চিন এবং কানাডার সংসদীয় অধ্যক্ষরা। সূত্রের দাবি, কানাডার সংসদীয় উচ্চকক্ষের অধ্যক্ষ (স্পিকার অফ দ্য সেনেট) রেমন্ড গ্যাগনেস পি-২০ অধিবেশনে অংশ নিতে দিল্লি আসছেন। অন্যদিকে, চিনের তরফে চিনা সংসদের (ন্যাশনাল পিপলস কংগ্রেস) চেয়ারম্যান ঝাঁও লে শি-র নির্দেশে এক ভাইস চেয়ারম্যানকে দিল্লি পাঠাতে মনস্থ হয়েছে বেজিং।

আসন্ন নবম পি-২০ অধিবেশনের কথা তুলে ধরে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, সাস্টেনেবল এনার্জি ট্রানজিশন (এসএটি) সহ স্থায়ী উন্নয়নশীলতার লক্ষ্যনির্ধারণ (এসডিজি), নারীবাদী এবং কর্তৃক বিকাশ তথা অত্যাধুনিক বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্মে জনসাধারণের জীবন যাত্রার ক্রমবিকাশ নিয়ে বিচার বিশ্লেষণে বসবেন বিভিন্ন দেশের ২৬ জন অধ্যক্ষ, ১০ জন ডেপুটি স্পিকার, ৫০ জন সাংসদ, ১৪ জন জেনারেল সেক্রেটারি সহ প্রায় ৩৫০-র বেশি প্রতিনিধিরা। এই মুহূর্তে অতিথি অভ্যাগতদের আমন্ত্রণ জানাতে সাজো সাজো রব নয়াদিল্লির কেন্দ্রীয় মহলে। পি-২০ অধিবেশন কেন্দ্র করে জি-২০ এর মতোই দিল্লি জুড়ে রাখা হয়েছে আঁটোসাটো নিরাপত্তার বেষ্টনী।

Categories
Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

IPAC | এবার ইডির স্ক্যানারে আই প্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং, সোমেই তলব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন চলাকালীন আই-প্যাকের (IPAC) অন্দরে...

Kattanarpatti | তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুধুনগর জেলায়...

Srinagar | শ্রীনগর বিমানবন্দরে আটক মার্কিন নাগরিক, ব্যাগে মিলল নিষিদ্ধ স্যাটেলাইট ফোন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগর (Srinagar) বিমানবন্দরে নিরাপত্তা...

Dinesh Trivedi | ঢাকা-দিল্লি সম্পর্কে ‘মাস্টারস্ট্রোক’ মোদির! বাংলাদেশের নতুন ভারতীয় রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক...