বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রেস্তোরাঁর স্টাইলে বানান ‘ফিশ আচারি কাবাব’, রইল রেসিপি…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রেস্তোরাঁর স্টাইলে সুস্বাদু মাছের কাবাব খেতে চান? তবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন ভেটকির ‘ফিশ আচারি কাবাব’। রইল রেসিপি…

কী কী লাগবে?

ভেটকি মাছের ফিলে, ভিনিগার, আদাবাটা, রসুনবাটা, স্বাদ অনুযায়ী নুন, জল ঝরানো দই, কাঁচালঙ্কা বাটা, কাজুবাটা, রোস্ট করা বেসন, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল, বিটনুন, আমের আচারের তেল, কাসুন্দি

কীভাবে বানাবেন?
ভেটকি মাছটিকে মোটা মোটা টুকরোয় কেটে নিন। তারপর নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। অন্তত ১৫ মিনিটের ম্যারিনেশন প্রয়োজন। আচারি ম্যারিনেশনের সব উপকরণ একসঙ্গে ফেটিয়ে নিন। আগের ম্যারিনেশন থেকে মাছ তুলে এই ম্যারিনেশনে রাখুন অন্তত ৩০ মিনিট৷ মাছের গায়ে মাখন মাখিয়ে গরম তন্দুরে রোস্ট করে নিন। সোনালি রং ধরলে নামিয়ে নিয়ে স্যালাড আর পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন ‘ফিশ আচারি কাবাব’।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Skin Ageing | রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক! বদলে ফেলুন আজই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ যেন নিষ্প্রাণ। চোখের তলায়...

Recipe | ফুলকপির কাটলেট! এক পদেই জমে ক্ষীর শীতকালীন সন্ধ্যে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হেঁশেলে ফুলকপির রাজত্ব! মাছ, ডিমের...

Kitchen Cleaning | ঘরোয়া কৌশলে পান ঝকঝকে রান্নাঘর, রইল টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অফিসের ব্যস্ততার মাঝে ঝটপট রোজকার...

Recipe | স্বাদবদল হোক ট্রাইবাল রেসিপিতে, পাতে পড়ুক বাঁশপোড়া চিংড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাছ-মাংস খেয়ে একঘেয়ে লাগছে? চাইছেন...