মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

পান্ডিয়াকে পেতে ১০০ কোটির ডিল! তোলপাড় ক্রিকেট দুনিয়া

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিকের এই দলবদল নিয়ে জোর আলোচনা আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। অনেকেই অভিযোগ করেছেন আইপিএলের ‘ট্রেডিং অ্যান্ড অপারেশন’ নিয়ম লঙ্ঘন করেছেন পান্ডিয়া। তাহলে কি এই নিয়ম ভাঙার জন্য তাঁকে আইপিএল থেকে নির্বাসন করা হতে পারে? এই প্রশ্নের উত্তর মিলেছে বলে দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা। সংস্থার তরফে দাবি করা হয়েছে ১০০ কোটি টাকায় হার্দিক পান্ডিয়াকে ছাড়তে রাজি হয়েছে গুজরাট টাইটান্স।

আইপিএলের ‘ট্রেডিং অ্যান্ড অপারেশন’ নিয়ম অনুযায়ী, চুক্তি ভেঙে কোনও ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করতে পারবেন না। নিলাম থেকে কেনা ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর তিন বছরের চুক্তি হয়। শুরু থেকেই এই নিয়মই চল আসছে। কোনও ক্রিকেটার যদি এই নিয়ম ভঙ্গ করেন তাহলে হতে পারে শাস্তিও। ১৩ বছর আগে রবীন্দ্র জাডেজাকেও একই কারণে নির্বাসনে পাঠিয়েছিল বিসিসিআই।

আইপিএলের এবার হার্দিকের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা শুনিয়ে ছিলেন কেকেআরের প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য। জয় বলে ছিলেন, “এভাবে দল বদল করাটা প্রতিযোগিতার জন্য একেবারেই ভালো নয়। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে না চাওয়ায় নির্বাসিত হতে হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। আইপিএলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে জাডেজাকে সে বার খেলতে দেওয়া হয়নি।”

এদিকে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় খুশি হার্দিক পান্ডিয়া। ঘরে ফিরে আবেগে ভাসছেন এই অলরাউন্ডার। উন্মাদনার শেষ নেই মুম্বই সমর্থকদের। কিন্তু আদৌ কি তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে পারবেন হার্দিক? নিয়মের বেড়াজাল কাটিয়ে এই প্রশ্নই আলোড়ন ফেলে দেয় ক্রীড়া মহলে।

শীঘ্রই শুরু হতে চলেছে ১৭ তম ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল। ইতিমধ্যেই শেষ হয়েছে নিলাম পর্ব। এবছর আর গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে না হার্দিক পান্ডিয়াকে। পান্ডিয়াকে কিনে নিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ভারতীয় ক্রিকেট তারকার মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া নিয়ে আপত্তি করেনি বিসিসিআই। জানা গিয়েছে, পান্ডিয়াকে দলে পেতে ১০০ কোটি টাকা ডিল হয়েছে গুজরাটের সঙ্গে মুম্বইয়ের। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় গোটা ক্রিকেট দুনিয়া। এই ঘটনা ক্রিকেট ইতিহাসে একেবারেই নজিরবিহীন। ২০২৫ সালের মধ্যেই পান্ডিয়াকে সামনে রেখে দলকে গুছিয়ে নিতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স।

২০২১ সালে আইপিএলের অংশ হয় গুজরাট টাইটান্স। এরজন্য সিভিসিকে জমা রাখতে হয় ৫৬২৫ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি রিলায়েন্স গোষ্ঠীর পক্ষে ১০০ কোটি টাকা নস্যিতুল্য হলেও গুজরাট টাইটান্সের মালিক সিভিসি ক্যাপিটালের কাছে যথেষ্টই মান্যতা রাখে। পান্ডিয়া সংক্রান্ত এই ডিলে তাঁদের আয় ব্যয়ের হিসেবেও বড় প্রভাব পড়বে। এতে অতিরিক্ত ১৫ কোটি টাকা আয় হবে সিভিসির।

মুম্বাই ইন্ডিয়ান্স শেষবার আইপিএলের শিরোপা জিতেছিল ২০২০ সালে। এবার বিশ্বের অন্যতম ক্রিকেট তারকা তথা ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছে তাঁরা। যদিও চোট এখনও সম্পূর্ণভাবে সারেনি পান্ডিয়ার। রিহ্যাবে তাঁর চিকিৎসা চলছে। সেক্ষেত্রে পান্ডিয়া খেলতে না পারলে ফের রোহিত শর্মাকেই অধিনায়ক দায়িত্ব সামলাতে হতে পারে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিম...

Bangladesh | জেলবন্দি অবস্থায় মৃত্যু বাংলাদেশি গায়ক-আওয়ামি লিগ নেতা প্রলয় চাকীর! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) জেলবন্দি অবস্থায়...

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...