নিষেধাজ্ঞা উড়িয়ে শরীরচর্চা করতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন ফুটবলার, গিলে খেল কুমির!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরচর্চা করতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন কোস্টা রিকার এক ফুটবলার! আর সেটাই কাল হল। নদীতে থাকা কুমিরের আক্রমণে প্রাণ গেল ২৯ বছর বয়সি জেসাস অ্যালবার্টো লোপেজ অরতিজের। তিনি চুচো বলেও পরিচিত।

ছবি: সংগৃহীত

জানা গিয়েছে, কানাস নদীর ওই নির্দিষ্ট এলাকায় প্রচুর কুমিরের বাস। সেই কারণেই ওই এলাকায় জলে নামতে দেওয়া হয় না কাউকে। নদীর ওপরে সেতুতে শরীরচর্চা করছিলেন চুচো। সেইসময় নিষেধাজ্ঞা উড়িয়েই নদীতে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে চুচোর পায়ে কামড় দেয় কুমির। বেশ কিছুটা দূরে টেনে নিয়ে যায় তাঁকে। কুমিরের দাপটে পুলিশ দেহ উদ্ধার করতে গিয়েও বিপদে পড়ে। শেষ পর্যন্ত কুমিরগুলিকে গুলি করা হয়। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় রেড ক্রস ও পুলিশ। তবে চুচোর দেহাবশেষ হাতে পেতে সময় লাগবে। বর্তমানে দেপোর্তিভো রিও কানাস নামে একটি ক্লাবে খেলতেন চুচো। ক্লাবের তরফে তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ করা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Farakka Dam | ‘ফরাক্কা বাংলাদেশের জন্য মরণফাঁদ’, ভারতকে নিশানা করে তোপ বিএনপি নেতা তথা মন্ত্রী ফখরুলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৬ মে ঐতিহাসিক ‘ফরাক্কা দিবস’...

Bangladesh | ‘জয় বাংলা’ বলায় নওগাঁয় প্রবীণ মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা, চট্টগ্রামে জানাজা থেকে গ্রেপ্তার ১৬

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ক্ষমতার পরিবর্তনের পরও...