সঙ্গী শারীরিক প্রতিবন্ধকতা-দারিদ্রতা, ডাক্তারিতে সুযোগ পেল ছিটমহলের কুপন, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী     

শেষ আপডেট:

হলদিবাড়ি: শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্রতাকে জয় করে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সাবেক ছিটমহলের বাসিন্দা কুপন রায়। রাজ্য তথা দেশের মধ্যে এমন বিরল ঘটনায় উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তাই এমন কৃতী পড়ুয়াকে শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে উত্তর বড় হলদিবাড়ির তেঁতুলতলায় অবস্থিত স্থায়ী শিবিরে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন মেখলিগঞ্জ এর বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জ মহকুমা শাসক রামকুমার তামাং, হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শঙ্করকুমার  দাস, ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস, কাউন্সিলর পূরবী চক্রবর্তী, অর্ণব গুহ, ঝন্টু বিশ্বাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন কুপনের বাড়ি পৌঁছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কুপনকে উত্তরীয় পরিয়ে হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও কিছু অর্থ তুলে দেন। উদয়ন জানান, কুপনের সাফল্যে মুখ্যমন্ত্রী নিজে যারপরনাই খুশি। তাই তার পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করবেন। মুখ্যমন্ত্রী চান কুপন ভালো করে পড়াশোনা করে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে উঠুক ও সমাজের মঙ্গল করুক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে কুপন বলেন, মুখ্যমন্ত্রীর তরফের শুভেচ্ছা বার্তা পেয়ে খুব ভালো লাগছে। এই বিষয়টি ভবিষ্যতের পড়াশোনার ক্ষেত্রে জন্য আমাকে আরও অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর থেকেও শুভেচ্ছা জানানোর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jalpaiguri | কাটছে ভয়, কৃষ্ণ এলাকাছাড়া হতেই জমি পুনরুদ্ধার

সৌরভ দেব, জলপাইগুড়ি: তৃণমূল নেতা কৃষ্ণ দাস এলাকাছাড়া হতেই...

Migrant Workers | গেম খেলে কাটছে সময়, কর্মসংস্থানের আশায় গ্রামে অপেক্ষা পরিযায়ীদের

নারায়ণ রায়, বানারহাট: ভোটের ফলাফল প্রকাশের দশদিন পার হয়েছে।...

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...