ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৯০ হাজার টাকা! মাথায় হাত খেতমজুরের

শেষ আপডেট:

বর্ধমান: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রেখেও প্রতারণার শিকার খেতমজুর। অ্যাকাউন্ট থেকে উধাও ৯০ হাজার টাকা! ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। অভিযোগ, এনিয়ে তারক মণ্ডল নামে ওই প্রৌঢ় ব্যাংকে অভিযোগ জানালেও কোনও হেলদোল নেই কর্তৃপক্ষের। মঙ্গলবার জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

তারকবাবুর বাড়ি জামালপুরের সেলিমাবাদ গ্রামে। খেতমজুরি করে জীবিকা নির্বাহ করেন তিনি। পুলিশকে তিনি জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জামালপুর শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। উপার্জনের টাকা থেকে সংসার খরচ চালিয়ে তিনি কিছু সঞ্চয় করেছিলেন। সঞ্চয়ের সেই ১ লক্ষ টাকা চলতি বছরের ২৭ অক্টোবর তিনি ব্যাংকে জমা করেন। এরপর ১৪ নভেম্বর ব্যাংকে আরও ১৬ হাজার টাকা জমা করে অ্যাকাউন্ট বই আপডেট করেন। তখনই তিনি জানতে পারেন ৭ নভেম্বর তাঁর অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার টাকা তোলা হয়েছে। অথচ সেই টাকা তিনি তোলেননি। এমনটা জানার পরই মাথায় হাত পড়ে ওই খেতমজুরের। ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি জানানো হলে ম্যানেজার বলেন, বিষয়টি নিয়ে ব্যাংকে লিখিত অভিযোগ জানাতে। সেইমতো তিনি লিখিত অভিযোগ জানান। অভিযোগের তদন্ত করে দেখার জন্য ম্যানেজার কিছুদিন সময় চান। সেই সময়সীমা শেষ হওয়ার পর তিনি এদিন ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু এদিন ব্যাংক ম্যানেজার সব দায় এড়িয়ে বলেন, ব্যাংকের কিছু করার নেই। থানায় সমস্ত অভিযোগ জানাতে। যদিও এবিষয়ে ওই ব্যাংক ম্যানেজার সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেননি। এবিষয়ে জামালপুর থানার তরফে জানানো হয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...