তিনতলা থেকে পড়ে মৃত্যু, বেঙ্গালুরু থেকে গ্রামে ফিরল শ্রমিকের দেহ

শেষ আপডেট:

ডালখোলা: বেঙ্গালুরুতে মৃত শ্রমিকের দেহ ফিরল গোয়ালপোখর ২ ব্লকের সূর্য্যাপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে। মৃতের নাম গোলক মজুমদার (৩৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে নির্মাণ শ্রমিকের কাজে বেঙ্গালুরুতে যান গোলক। পুজোর আগেই বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, বহুতল নির্মাণের সময় তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর খবর পেতেই কান্নার রোল মজুমদার পরিবারে।

মৃতের কাকাতো ভাই মিঠুন মজুমদার বলেন, ‘এলাকায় শিল্প কারখানা নেই তাই যুবক যুবতীরা ভিনরাজ্যে কাজে যান। এর আগে গোলক সবজির ব্যবসা করত। মুনাফার পরিবর্তে লোকসানের বোঝা মেটাতেই বেঙ্গালুরুতে গিয়েছিল দাদা। মহাজনের টাকা শোধ করে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই এমন দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেই পারছি না।’

গোয়ালপোখর ২-এর বিডিও কানাইয়া কুমার রায় বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প রয়েছে। নথিভুক্ত থাকলে সরকারি সুবিধা পাবেন। বিষয়টি জেলাশাসক দপ্তরে জানানো হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণে! রইল রাজ্যের আবহাওয়ার খবর  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ-বৃষ্টির খামখেয়ালিপনা চলছে বঙ্গজুড়ে। তবে...

Humayun Kabir | কুরবানি নির্দেশিকার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা! মুর্শিদাবাদে ফিরেই চরম হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে  নিজের...

Raiganj | মহিলাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ! পুলিশি হেপাজতে রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: গ্রেপ্তারির পর এবার তৃণমূলের (TMC) কাউন্সিলর বাপি...