উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে নাজেহাল দেশের অধিকাংশ রাজ্য। গরমের হাত থেকে বাঁচতে মানুষ অবলম্বন করছে নানা কৌশল। এরই মাঝে অভিনব এক উদ্যোগ নেওয়া হল পুদুচেরিতে। পিডব্লিউডি মোড়ে ট্র্যাফিকের কাছে একটি সবুজ শেড (Green shade) স্থাপন করা হয়েছে। যাতে করে ট্র্যাফিকের লাল সিগনালে দাঁড়িয়ে থাকার সময় চালকরা রোদের তাপ থেকে নিজেকে বাঁচাতে পারে। জনগণকে কিছুটা স্বস্তি দিতে ‘পুদুচেরি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট’ এই উদ্যোগটি নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে (Social media) এক ব্যক্তি এটির ভিডিও শেয়ার করেছেন। যা খুব দ্রুত ভাইরাল (Viral video) হয়েছে।
🤩.. ஆஹா அருமை
. .. பாண்டிச்சேரி ஆளுங்க குடுத்துவச்சவங்கப்பா.. 👍 pic.twitter.com/jKeBNlywMuআরও পড়ুনHimanta Biswa Sarma | দাপুটে প্রত্যাবর্তন! ফের অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্তই, শপথগ্রহণ কবে?Vijay Oath Ceremony | বিজয়ের শপথগ্রহণে বিশেষ অতিথি ‘প্রেমিকা’ তৃষা! সিল্কের শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী— Jayaramachandran மோடி ஜி யின் குடும்பம் 🇮🇳 (@Jayaram9942Blr) May 1, 2024
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্র্যাফিকের কাছে বেশ কিছুটা দূরত্ব পর্যন্ত দেওয়া রয়েছে সবুজ রঙের শেড। আর এই শেডের নীচেই দাঁড়িয়ে চালকরা ট্র্যাফিক সিগনালের লাল বাতি সবুজ হওয়ার অপেক্ষা করছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ‘এটি সত্যিই আনন্দদায়ক।’ আবার অন্য একজন লিখেছেন, ‘এটি সহজ কিন্তু দুর্দান্ত ধারণা।’ ভাইরাল হওয়া ভিডিওটি এখনও পর্যন্ত ১ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন।



