‘পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলছে’, পঞ্চায়েতি রাজ সম্মেলনে ফের রাজ্যকে নিশানা মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি পঞ্চায়েতি রাজ সম্মেলনের সূচনা করলেন রাজ্যে। শনিবার এই সম্মেলন থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসকে। মোদি বললেন বাংলায় গুন্ডারাজ চলছে।

এদিন প্রধানমন্ত্রী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলেন, ‘এই নির্বাচনে তৃণমূল খুনের খেলা খেলেছে। গোটা দেশ তার সাক্ষী রয়েছে। বিজেপি কর্মীদের পরিবারকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না। নির্বাচনের সময়ও ধাপ্পাবাজি করা হয়। ছাপ্পা ভোট দেওয়া হয়। বুথ দখলের জন্য গুন্ডাদের ভাড়া করা হয়। ব্যালট নিয়ে পালিয়ে যায়। ভোট গণনার সময়ও বাধা দেওয়া, বিজেপি কর্মীদের বুথে বসতে দেওয়া হয় না।

তৃণমূলের প্রথম কৌশলই হল নির্বাচনের জন্য সময় না দেওয়া। এত তাড়াতাড়ি নির্বাচনের দিন ঘোষণা করবে যে প্রস্তুতি, মনোনয়ন জমা দেওয়ার সুযোগই মিলবে না। বিজেপি বা কোনও বিরোধী দলকে মনোনয়ন পত্র জমা না দিতে পারেন, তার জন্য সবরকমের চেষ্টা চালানো হয়। এটা শুধু বিজেপির সঙ্গেই নয়, অন্যান্য দলের সঙ্গেও হচ্ছে’।

তবে রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, “এত কিছুর পরও পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি কর্মীদের আশীর্বাদ করেছেন। বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছেন। তাদের আমি অভিনন্দন জানাচ্ছি।”

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...

Bardhaman | উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়! খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান...

Mamata Banerjee | ‘আইনজীবী’ মমতা কবে নাম নথিভুক্ত করেছেন? নথি চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পুরোদস্তুর...