শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Houthi | হাউথিদের দিকে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, পালটা আক্রমণে ছারখার জাহাজ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোহিত সাগরে (Red sea) ফের উত্তেজনা। রবিবার আত্মরক্ষার্থে হাউথিদের (Houthi) দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা। পালটা আক্রমণ চালিয়েছে ইয়েমেনের জঙ্গি সংগঠনটিও। তবে এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হাউথিরা।

গত নভেম্বরে লোহিত সাগর, এডেন উপসাগর এলাকায় একের পর এক বাণিজ্যতরীতে হামলা চালিয়েছে হাউথিরা। পালটা জবাব দিয়েছে আমেরিকাও (America)। তাতে সাথ দিয়েছে মিত্র দেশগুলি। গতকাল হামলার তীব্রতা আরও বাড়ে। জানা গিয়েছে, এই প্রথম জলের তলায় ড্রোন কাজে লাগিয়ে আক্রমণ শানিয়েছে হাউথিরা। হামলার খবর পেয়ে পাঁচটি মিসাইল ছোড়ে আমেরিকা। আত্মরক্ষার্থে এমনটা করা হয়েছে বলে পেন্টাগনের তরফে জানানো হয়েছে। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরই পালটা আক্রমণ হাউথিদের। উত্তর আমেরিকার বেলিজের একটি জাহাজ লোহিত সাগরের দিকে যাচ্ছিল। পণ্যবাহী সেই জাহাজের খুব কাছেই বিস্ফোরণ ঘটায় হাউথিদের আন্ডারওয়াটার ড্রোন। ফলে জাহাজের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন জাহাজে থাকা নাবিকরা। এদিন ভোররাতে এই হামলার পরই ফের একটি ব্রিটিশ পণ্যবাহী জাহাজ থেকেও হাউথি হামলার খবর মেলে। যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি ইয়েমেনের জঙ্গি সংগঠন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...

Donald Trump | রুশ তেল ছেড়ে আমেরিকার বন্ধু মোদি! ভারত থেকে ২৫ শতাংশ বাড়তি শুল্ক তুললেন ট্রাম্প

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বড়সড়ো...

India Map Controversy | অখণ্ড কাশ্মীরের স্বীকৃতি ট্রাম্পের! ভারতের সঙ্গে সখ্যতা বাড়তেই পাকিস্তানকে বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক...

Islamabad Blast | ইসলামাবাদে বিস্ফোরণে মৃত বেড়ে ৬৯, ভারতকে টানল পাকিস্তান, ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন জয়সওয়াল  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী...