গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কেমন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। সংক্রান্তি উপলক্ষে ৮-১৪ জানুয়ারি পর্যন্ত বসছে গঙ্গা সাগর মেলা।বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন, বৈঠক থেকে জানান, মেলা উপলক্ষে কী কী ব্যবস্থা নেওয়া যায়,যাতে পুন্যার্থীদের কোন সমস্যা না হয়।

আগামী ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত চলবে পুন্যস্নান।মেলা শুরু হবে ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত।প্রায় ৪০ লক্ষ মানুষের সমাগম হয় পুন্যস্নান ও মেলাকে কেন্দ্র করে। তাই পরিবহনের ওপর বিশেষ নজর রাখছে রাজ্য।চালান হবে ২২৫০টি সরকারি বাস, ১০০ টি লঞ্চ, এবং ৬৬টি অতিরিক্ত ট্রেন চলবে মেলার জন্য।মেলার আগে ও পরে শিয়ালদা থেকে পুন্যার্থীদের জন্য থাকছে স্পেশাল ট্রেন। এছাড়া মেলায় প্রস্তুত থাকবে অ্যাম্বুল্যান্স।২ জানুয়ারির মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

জোর দেওয়া হচ্ছে নজরদারিতে।থাকবে ১১৫০ টি সিসিটিভির নজরদারি।২০টি ড্রোন।এছাড়াও প্রতিটি জলযানের ওপর নজর রাখতে ব্যবহার করা হবে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রযুক্তি। স্যাটেলাইট ট্র্যাকিং-এর ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...