নতুন বছরে রাজ্যে বাড়ছে তিনটি ছুটি, বিজ্ঞপ্তি জারি নবান্নের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরে রাজ্যে বাড়তে চলেছে সরকারি ছুটির সংখ্যা। এই ছুটির তালিকায় রয়েছেন শুধুমাত্র বিমা সংস্থা এবং ব্যাংককর্মীরাই। এবার থেকে ওই সব ক্ষেত্রে নতুন বছরের ১ জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছটপুজোতেও ছুটি থাকবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের (এনআই অ্যাক্ট) আওতায় এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

এর আগে এনআই আইনে ভাইফোঁটার ছুটি চালু করেছিল নবান্ন। তবে এই বাকি ছুটিগুলি ছিল না। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে এই তিনদিনও ছুটি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এনআই আইনে রাজ্য সরকারের দেওয়া বার্ষিক মোট ছুটির সংখ্যা ২২ থেকে বেড়ে দাঁড়াল ২৫-এ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

EPFO | হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন… 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের...

Shovandeb Chattopadhyay | তৃণমূলের চিঠিতেই মস্ত গলদ? শোভনদেবকে বিরোধী দলনেতা করতে গিয়ে জোর ধাক্কা ঘাসফুল শিবিরে!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা (LoP)...