কোথায় কত বাহিনী মোতায়েন? জানতে চেয়ে কমিশনকে চিঠি কেন্দ্রের

শেষ আপডেট:

কলকাতা: ৩১৫ কোম্পানি বাহিনীকে কোথায় মোতায়েন করা হবে, সে ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। চিঠি দিয়ে কমিশনকে এমনই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার মন্ত্রকের তরফে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়াটি যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, তার জন্য এক মুখ্য বাহিনী তত্ত্ববধায়ককে মনোনীত করা হয়েছে। নয়াদিল্লির সিআরপিফের আইজি (অপারেশনস)-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, কলকাতার আইজি বিএসএফ (মানবসম্পদ) স্টেট নোডাল অফিসারকেও দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে।

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছিল কমিশন। এর মধ্যে ২২ কোম্পানি বাহিনী আগেই মোতায়েন করা হয়েছে রাজ্যের ২২টি জেলায়। তবে বাকি ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুমোদন দিয়েছে কেন্দ্র। এবার সেই বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েই কমিশনকে চিঠি দিল কেন্দ্র।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে বলা হয়েছে, ওই বাহিনী কোথায় মোতায়েন করা হবে, সে ব্যাপারে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে যথা সময়ে বাহিনী মোতায়েন করা যাবে না।

আরও বলা হয়েছে, যেহেতু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে আসবেন, তাই তাঁরা কে কোন স্টেশনে নামবেন, কোথায় তাঁদের যেতে হবে, তার বিশদ পরিকল্পনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। পাশাপাশি বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা সহ অন্য সুবিধার বিষয়গুলিও নিশ্চিত করতে হবে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...