শতাধিক পরিবার জলবন্দি, ডুবে রয়েছে ৪০০ বিঘা জমি, নিকাশি নিয়ে ক্ষোভ সামসীতে

শেষ আপডেট:

সামসী: নিকাশির অভাবে প্রায় শতাধিক পরিবার জলবন্দি। পাশাপাশি প্রায় ৪০০ বিঘা তিন ফসলের জমিও জলে ডুবে রয়েছে। রতুয়া-১ ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েতের মহেশপুর(পশ্চিমপাড়ার) গ্রামে এই ছবি দেখা গিয়েছে। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। বাসিন্দারা নিকাশি নালা নির্মাণের দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা। মহেশপুরের বাসিন্দা হাজি শাহজাহান আলি জানান, নিকাশির অভাবে বৃষ্টির জল নামে না। জমে রয়েছে। এদিকে, প্রায় একশোটি বাড়ি ঘরের পাশাপাশি নিকাশির অভাবে মহেশপুর পূর্ব ও পশ্চিম দিকের সবমিলিয়ে প্রায় চারশো বিঘা তিন ফসলি জমি জলের তলায় ডুবে রয়েছে। জমিগুলি বর্তমানে কচুরিপানায় ভরাট। ফসল নষ্ট হচ্ছে। ফলে প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে। তাই নিকাশি নালা নির্মাণ খুবই দরকার।‘

অভিযোগ, পাকা নিকাশি নালা নির্মাণের জন্য সামসী পঞ্চায়েত প্রধানকে বহুবার বলা হয়েছে। এলাকার জেলা পরিষদ সদস্যকেও জানানো হয়েছে। লিখিতভাবে জানানো হয়েছে রতুয়া-১ বিডিওকেও। কিন্তু আজও নিকাশি নালা নির্মাণের ব্যাপারে কোনও হেলদোল নেই প্রশাসনের। তাই এনিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। মহেশপুরের পঞ্চায়েত সদস্য কলিমুদ্দিন শামস গ্রামের জল নিকাশি সমস্যা কার্যত স্বীকার করে জানান, এটা একটা গ্রামের বড় সমস্যা। বিষয়টি তিনি প্রধানকে জানিয়েছেন। মরা মহানন্দা অবধি একটি পাকা নিকাশি নালা নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সামসী পঞ্চায়েত প্রধান মনীষা দাস বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। মহেশপুর পশ্চিমপাড়ার সমস্যার কথা শুনেছি। সরেজমিনে পরিদর্শনে গিয়ে পাকা নিকাশি নালা নির্মাণের জন্য স্কিম তৈরি করে বিডিও মারফত জেলা পরিষদে পাঠানো হবে। অর্থ বরাদ্দ মিললেই খুব শীঘ্রই কাজ চালু করা হবে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Border Infiltration | সরকার বদলালেও জারি অনুপ্রবেশ! রাধিকাপুর সীমান্তে ৪ জন ধরা পড়তেই শুরু তীব্র রাজনৈতিক তর্জা

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট প্রচারে...

Balurghat | খেলার মাঠে সুইমিং পুল, অভিষেকের হেলিপ্যাডের সৌজন্যে থমকে খেলাধুলো

সুবীর মহন্ত, বালুরঘাট: দেড় মাস আগের কথা। ‘যুবরাজ’ অভিষেক...

Raiganj Illegal Toll Gate | জেলাজুড়ে সিন্ডিকেটের অবৈধ টোল গেট! সরকার বদলাতেই কি ভাঙছে তৃণমূল নেতাদের ‘তোলাবাজির ঠেক’?

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: টেটো-অটো হোক, বাস বা ট্রেকার। নির্দিষ্ট...

Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

শিলিগুড়ি: ‘উত্তরুপ্রদেশ থেকে আগাম ২ ডজন আর্থমুভারের বরাত দেওয়া...