শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পাক ও চিন সীমান্তে এস-৪০০ মোতায়েন করল ভারত

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: পাক, চিন সীমান্তে ৩টি এস-৪০০ মিসাইল ইউনিট মোতায়েন করল ভারত। আইএএফের তরফে জানানো হয়েছে, ভারতীয় বিমান বাহিনী তিনটি এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন চিন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করেছে। সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই পদক্ষেপ।

প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, “তিনটি স্কোয়াড্রন ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সেক্টরে চালু করা হয়েছে। একটি ইউনিট চিন এবং পাকিস্তান উভয়ের দিকে নজর রাখছে। একটি করে চিন ও পাকিস্তান সীমান্তের জন্য নির্দিষ্ট করা হয়েছে।”

এদিকে, এই এয়ার ডিফেন্স সিস্টেমের আরও দুটি স্কোয়াড্রনের এখনও ভারতে আসা বাকি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই সময় লাগছে। ভারত ও রাশিয়ার কর্মকর্তারা বাকি দুটি ইউনিট সরবরাহের বিষয়ে শীঘ্রই বৈঠক করবেন বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর।

২০১৮-১৯ সালে ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকার চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, রাশিয়া ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের পাঁচটি স্কোয়াড্রন দেবে। পাঁচটি স্কোয়াড্রনের মধ্যে তিনটি পৌঁছে দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাকি দুটির সরবরাহে দেরি হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...