বিধিনিষেধ সহ মণিপুরে চালু ইন্টারনেট পরিষেবা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  অশান্ত মণিপুরে ফের চালু হল ইন্টারনেট পরিষেবা। মণিপুরে হিংসা পরিস্থিতি দেখা দেওয়ার পর গত ৩ মে থেকে বন্ধ হয় ইন্টারনেট। বিভিন্ন মহল থেকে বারংবার ইন্টারনেট পরিষেবা চালু করার দাবি ওঠে, বিশেষত পড়ুয়াদের দাবি ছিল সবচেয়ে বেশি। সেই দাবি মোতাবেক মঙ্গলবার থেকে শর্তসাপেক্ষে চালু করা হল এই পরিষেবা।

এদিন মণিপুর সরকার এক নির্দেশিকা জারি করে জানান, ব্রডব্যান্ড থেকে সাসপেশন শর্তসাপেক্ষে তোলা হচ্ছে। তবে বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট। একমাত্র স্ট্যাটিক আইপি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার যাবে। তবে সেখান থেকে ওয়াইফাই বা হটস্পট ব্যবহার করতে পারবে না কেউ। সেইসঙ্গে স্যোশ্যাল মিডিয়া ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। ইন্টারনেট না থাকায় চরম সমস্যায় পড়েছিল বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যদপ্তর। যারা ঘর থেকে কাজ করেন তারাও পড়েছিলেন অসুবিধেয়।

মণিপুরে ইন্টারনেট পরিষেবা নিয়ে গতকাল সংসদের বাইরে মুখ খুলেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছিলেন, মণিপুরে যদি সব ঠিক থাকে তবে কেন প্রধানমন্ত্রী মণিপুরের ইন্টারনেট পরিষেবা চালু করছেন না? অভিষেকের এই মন্তব্যের পরই কি সত্যি চালু হল ইন্টারনেট পরিষেবা। উঠছে প্রশ্ন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...