গাজার হাসপাতালে ইজরায়েলের হামলায় মৃত ১২! হামাসের দাবি ঘিরে তোলপাড়

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: গাজার হাসপাতালে ফের হামলা চালাল ইজরায়েল। সোমবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের অনেক রোগীও ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে খবর। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট মোতাবেক, গাজা শহরের ইন্দোনেশিয়ান একটি হাসপাতালে সোমবার হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, হামলায় যে ১২ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই রোগী। অনেকেই গুরুতর জখম হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভিতরে অন্তত ৭০০ জন এখনও আটকে আছেন। হাসপাতাল ঘিরে রেখেছে ইজরায়েলি সেনা। সেই সঙ্গে আল-শিফা হাসপাতালেও ইজরায়েল হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে। হামাসের হামলার জবাবে গাজা ভূখণ্ডে পালটা হামলা চালাচ্ছে ইজরায়েল। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুই পক্ষের কাছেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Popular

More like this
Related

NASA | মহাকাশে জরুরি অবস্থা! অসুস্থ ৪ নভশ্চরকে তড়িঘড়ি পৃথিবীতে ফেরাল নাসা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাসার (NASA) ইতিহাসে এই প্রথম।...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...