গাজার গির্জায় ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের! মৃত বহু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের হামলায় ক্ষতবিক্ষত গাজার গির্জা। ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের। আহতের সংখ্যা বহু। এমনটাই দাবি করেছে প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাস। যদিও এই বিষয়ে ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে আদৌও ইজরায়েলের তরফে কোনও হামলা চালানো হয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ইজরায়েলি সেনার তরফে।

বৃহস্পতিবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গির্জার কাছের একটি এলাকায় হামলা চালাতে চেয়েছিল ইজরায়েল বাহিনী। কিন্তু ক্ষেপণাস্ত্র এসে পড়ে গির্জার ওপর। ইজরায়েল-হামাস সংঘাতে ক্ষতির মুখে পড়া গাজার বহু পরিবার ওই গির্জায় আশ্রয় নিয়েছিল। এর জেরে আশ্রিতদের অনেকের মৃত্যু হয়। বহু মানুষ আহত হয়েছেন বলে দাবি হামাসের।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইজরায়েল সংঘাত ক্রমেই বড় আকার ধারণ করছে। সেই সংঘর্ষ নিয়ে কার্যত দুই মেরুতে বিভক্ত হয়ে গিয়েছে গোটা বিশ্ব। ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে মৃতের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যাও ছাড়িয়েছে ১২ হাজার।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

NASA | মহাকাশে জরুরি অবস্থা! অসুস্থ ৪ নভশ্চরকে তড়িঘড়ি পৃথিবীতে ফেরাল নাসা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাসার (NASA) ইতিহাসে এই প্রথম।...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...