হামাসের হাতে এখনও পণবন্দি ২০৩ ইজরায়েলি, দাবি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রর

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: হামাসের হাতে পণবন্দি হয়ে আছেন অন্তত ২০৩ জন ইজরায়েলি নাগরিক, এমনটাই দাবি করছেন ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। ৭ অক্টোবর আচমকাই ইজরায়েলে ৫০০০টি রকেট ছোড়ে হামাস। সীমান্ত পেরিয়ে দেশটির বিভিন্ন শহরে ঢুকে নির্বিচারে গুলিও চালায় হামাস জঙ্গিরা। এছাড়া ইজরায়েলের বহু নাগরিককে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় তারা।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বৃহস্পতিবার বলেছেন, ‘হামাস ২০৩ জন ইজরায়েলি নাগরিককে গাজায় পণবন্দি করে রেখেছে। অপহৃতদের পরিবারকে এবিষয়ে অবহিত করা হয়েছে। যদিও এই সংখ্যাটি চূড়ান্ত নয়।’ তিনি আরও জানিয়েছেন, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০৬ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হামাস হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েলও। গাজার স্বাস্থ্য মন্ত্রক বুধবার জানিয়েছে, গত ১১ দিনে ৩ হাজার ৪৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজারেরও বেশি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

More like this
Related

SIR | মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে মিলবে না ভোটাধিকার! SIR শুনানিতে কমিশনের নয়া ‘ফতোয়ায়’ শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের...

JEE Main 2026 | রাজ্যে পিছিয়ে গেল JEE Main পরীক্ষা! সুকান্ত মজুমদারের আবেদনে সায় দিল NTA

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স...

NASA | মহাকাশে জরুরি অবস্থা! অসুস্থ ৪ নভশ্চরকে তড়িঘড়ি পৃথিবীতে ফেরাল নাসা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাসার (NASA) ইতিহাসে এই প্রথম।...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...