উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বনমন্ত্রীর মেয়ে, জারি বিজ্ঞপ্তি

শেষ আপডেট:

কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন প্রিয়দর্শিনী। তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগের বিষয়ে গত ৩১ জুলাই বিজ্ঞপ্তি হয়। তবে তা জানা যায় বুধবার।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। ২০১৭ সালে শিক্ষা দপ্তরের চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। এরপর রাজ্য সরকার তাঁকে এক্সটেনশন দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অস্থায়ী সচিব হিসাবে কাজ সামলানোর দায়িত্ব দেয়। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে নিয়োগ করা হয় তাঁকে। তবে তিনি নিজেই সরকারকে চিঠি দিয়ে এই পদ থেকে অব্যাহতি চান। কারণ হিসাবে তিনি জানান, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। ৪ তারিখ তিনি দায়িত্ব ছাড়লে নতুন যিনি তাঁর জায়গায় আসবেন, তিনি সেই দায়িত্ব সামলাতে সমস্যায় পড়বেন। তাই আগেই পদ ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। তাঁর আবেদনকে মান্যতা দিয়ে এদিন তাঁর জায়গায় সেই পদে নিয়োগ করা হল প্রিয়দর্শিনীকে। এদিকে রাজ্যের মন্ত্রীর মেয়েকে শিক্ষা প্রশাসনে নিয়ে আসায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...