শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক, কেমন আছেন তিনি?

শেষ আপডেট:

কলকাতা: ২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার এসএসকেএম থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ রয়েছেন বিধায়ক। তবে কড়া ডায়েট মেনে চলতে হবে তাঁকে।

৪ ডিসেম্বর আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি করা হয় তাঁকে। পরের দু’দিন অবস্থা স্থিতিশীল থাকলেও আচমকা গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। একাধিক টেস্ট করার পর ধরা পরে নিউমোনিয়া। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। আইসিইউ’তে থাকাকালীনই খিঁচুনি শুরু হয় মদনের। সেই সময়েই খিঁচুনির কারণে শয্যার পাশে থাকা রেলিংয়ে বিধায়কের হাতে জোর আঘাত লাগে এবং তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়। গত ১৩ ডিসেম্বর মদনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। মদনের বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। তারপরও বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন ছুটি পেলেন বিধায়ক।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...