অভাবের তাড়নায় ১৮ দিনের সন্তানকে ব্যবসায়ীর কাছে বিক্রি করলেন মা!

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: অভাবের তাড়নায় ১৮ দিনের পুত্রসন্তানকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করলেন মা! ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। দেড় লক্ষ টাকার বিনিময়ে সদ্যোজাতকে বিক্রি করার অভিযোগ উঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে। পরে যদিও বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীদের চাপে পড়ে ব্যবসায়ীকে টাকা ফিরিয়ে দিয়ে শিশুটিকে নিজের কাছে নিয়ে আসেন ওই গৃহবধূ।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কন্যাসন্তান রয়েছে। তবে তাও তিনি পুত্রসন্তানের আশায় ওই গৃহবধূকে টাকার লোভ দেখিয়ে সদ্যোজাতকে কিনতে চেয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। চলতি মাসের ১ তারিখে স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে ওই বধূ পুত্রসন্তানের জন্ম দেন। এদিকে, অভাবের সংসারে দুই পুত্রসন্তানের খাবার জোগাড় করতে পারছিলেন না ওই গৃহবধূ। তাঁর অভিযোগ, স্বামী ভিনরাজ্য থেকে টাকা পাঠাতেন না। সংসার চালাতেন তাঁর মা। টাকা চাইলেই অন্য কাউকে বিয়ে করার হুমকি দিতেন স্বামী। তাই বাধ্য হয়েই ওই বধূ এক সন্তানের মুখে খাবার তুলে দিতে আরেক সন্তানকে বিক্রির পথ বেছে নেন। ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা একটি সালিশি সভা বসান। সেখানে স্থানীয় নেতাদের উপস্থিতিতে ওই ব্যবসায়ীকে টাকা ফেরত দিয়ে বধূর হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় বলেন, ‘বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সংশ্লিষ্ট এলাকার বিডিওকে বিষয়টি খোঁজ নিতে বলব। পরিবারটির সমস্যার সমাধানের ব্যবস্থাও করতে বলা হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Border Infiltration | সরকার বদলালেও জারি অনুপ্রবেশ! রাধিকাপুর সীমান্তে ৪ জন ধরা পড়তেই শুরু তীব্র রাজনৈতিক তর্জা

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট প্রচারে...

Balurghat | খেলার মাঠে সুইমিং পুল, অভিষেকের হেলিপ্যাডের সৌজন্যে থমকে খেলাধুলো

সুবীর মহন্ত, বালুরঘাট: দেড় মাস আগের কথা। ‘যুবরাজ’ অভিষেক...

Raiganj Illegal Toll Gate | জেলাজুড়ে সিন্ডিকেটের অবৈধ টোল গেট! সরকার বদলাতেই কি ভাঙছে তৃণমূল নেতাদের ‘তোলাবাজির ঠেক’?

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: টেটো-অটো হোক, বাস বা ট্রেকার। নির্দিষ্ট...