স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা! অভিযুক্তকে ধরে গণধোলাই, উত্তেজনা চ্যাংরাবান্ধায়

শেষ আপডেট:

চ্যাংরাবান্ধা: দিনদুপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা! অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণধোলাই দিল উত্তেজিত জনতা। শুক্রবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়।

জানা গিয়েছে, চ্যাংরাবান্ধার দেবিকলোনি গ্রামের এক স্কুল ছাত্রী এদিন মাধ্যমিকের রেজাল্ট দেখতে বাড়ি থেকে বের হয়। সেই সময় হাসেন আলি নামে এক ব্যক্তি তাকে জোর করে বাইকে তুলে রিসর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি টের পেতেই মেয়েটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এরপর তাকে বেধড়ক মারধর দেওয়া হয়। মারধরে আহত ওই ব্যক্তিকে পরে চিকিৎসার জন্য চ্যাংরাবান্ধা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।

এদিকে, খবর পেয়ে হাসপাতাল এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছোয় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী, ওসি রাহুল তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Vande Mataram | রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ‘বন্দে মাতরম’! সোমবার থেকেই নয়া নিয়ম চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক...

Kunal Ghosh | বিধানসভায় শপথ নিয়ে ‘বিস্ফোরক’ কুণাল: নেপথ্যে কি দলেরই কোনো ‘বিভীষণ’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ...

Budbud TMC Leader Arrested | ক্ষমতার দাপট অতীত, বিজেপি আসতেই শ্রীঘরে তৃণমূলের এই প্রতাপশালী উপপ্রধান!

রাজা বন্দ্যোপাধ্যায়, বুদবুদ: সময় বদলেছে, বদলেছে রাজ্যের শাসক দলও।...

Mahakal Mahatirtha | মহাকাল মহাতীর্থ যেন শাঁখের করাত, উত্তরবঙ্গের মেগা প্রকল্প নিয়ে উভয়সংকটে বিজেপি সরকার

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: মাটিগাড়া উপনগরীর উলটোদিকের বিস্তীর্ণ ফাঁকা জমিতে...