কালিয়াগঞ্জের ছায়া মধ্যপ্রদেশে, অ্যাম্বুল্যান্স না পেয়ে মেয়ের দেহ বাইকে চাপিয়ে বাড়ি ফিরলেন বাবা

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: অ্যাম্বুল্যান্স না পেয়ে মেয়ের মৃতদেহ বাইকে চাপিয়ে বাড়ি আনলেন বাবা। শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে। কিছুদিন আগে এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ। সেদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাম্বুল্যান্স  না পেয়ে ছয়মাসের শিশুসন্তানের দেহ ব্যাগে ভরে বাসে করে কালিয়াগঞ্জে নিয়ে গিয়েছিলেন অসীম দেবশর্মা। শাহদোলেও এবার প্রায় একই ছবি দেখা গেল। দুই রাজ্যের দুই বাবাকে মিলিয়ে দিল তাঁদের অভাব এবং অসহায়তা।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট মোতাবেক, মধ্যপ্রদেশের শাহদোলের কোটা গ্রামের বাসিন্দা ওই অসহায় বাবার নাম লক্ষ্মণ। শাহদোল থেকে কোটার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সম্প্রতি তাঁর ১৩ বছরের কন্যা মাধুরী সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত হয়। মেয়েকে শাহদোলের একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় মাধুরীর।

মেয়ের দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি অ্যাম্বুল্যান্স চেয়েছিলেন লক্ষ্মণ। অভিযোগ, তাঁর বাড়ি হাসপাতাল থেকে ১৫ কিলোমিটারের মধ্যে না হওয়ায় তাঁকে অ্যাম্বুল্যান্স দিতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। শববাহী গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়ার মতো টাকাও তাঁর কাছে ছিল না। তাই বাধ্য হয়ে মেয়ের দেহ মোটরবাইকে ঝুলিয়েই বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নিরুপায় লক্ষ্মণ।

লক্ষ্মণের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার আগে তাঁকে মেয়ের দেহ ওভাবে নিয়ে যেতে দেখেন শাহদোলের জেলাশাসক বন্দনা বৈদ্য। এরপর তিনিই একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। অসহায়তার দুই ছবি মিলিয়ে দিয়েছে শাহদোল এবং কালিয়াগঞ্জকে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...